আজকাল বর্ষা রঙের কিছু মেঘ
আমাদের নিজস্ব কেল্লার আকাশে
ঘোরাফেরা করে বারমাস।
সমস্ত উষ্ণতায় জল ঢালতে থাকে
যখন তখন
কী ভীষণ শীত অন্দরমহলের জীবনধারণে !
আমি তো ওদের নাম দিয়েছি নির্বাপক l
তবু এই যে ঘূর্ণায়মান চাকার সঙ্গে
উঠে আসা শীতকে স্বাগত জানাই ,
সে তো কেবল একটা মেদুর উত্তাপ
উপভোগ করব বলেই
কিন্তু নির্বাপকের দল পেছন ছাড়ে না যে !
তবে এসো, কিছু আগুন বর্ণ জড়ো করি
তারপর তার চারদিকে গোল হয়ে বসে
ক্যাম্প ফায়ারে মেতে উঠি ,
গাই সুখ জাগানিয়া গান ...
জানি, তোমরা হেসে উঠলে
কিন্তু বিশ্বাস কর, এমনটা হতে পারে,
আমি শুনেছি
শীতকালে জঙ্গলে শাখামৃগের দল
অগ্নিবর্ণ কুঁচ জড়ো করে চারপাশে গোল হয়ে বসে l
ওরা মনে করে ওরা আগুন পোহাচ্ছে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।